1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

১১ ওভারেই শেষ নিউজিল্যান্ড, সবচেয়ে বড় জয় ভারতের

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৬৭ বার পঠিত

মুম্বাই টেস্টে স্বাগতিকরা যে বিশাল ব্যবধানে জিততে যাচ্ছে সেটা তৃতীয় দিনই একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। কেবল প্রশ্ন ছিল, কত ব্যবধানে জিতবে ভারত? অবশেষে চতুর্থ দিনে এসে সফরকারী নিউজিল্যান্ডকে রেকর্ড ৩৭২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে কোহলি এন্ড কোং। এর মধ্য দিয়ে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো ভারত।

এই টেস্টে বলতে গেলে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করে ৩২৫ রান। সর্বোচ্চ ১৫০ রান করেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। এছাড়া আক্সার প্যাটেল ৫২, শুভমান গিল ৪৪, সাহা ২৭ ও শ্রেয়াস আয়ার ১৮ রান করেছেন। কিউই বোলারদের মধ্যে একাই ১০ উইকেট নেন স্পিনার এজাজ প্যাটেল।

কিন্তু নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাপক ব্যাটিং ধসের মুখে পড়ে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের তোপের মুখে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় তারা। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছে মাত্র দুই জন ব্যাটার। সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্র অশ্বিন। এছাড়া মোহাম্মদ সিরাজ ৩টি, আক্সার প্যাটেল ২টি ও একটি উইকেট নেন জায়ান্ত যাদব।

তখন বড় লিড নিয়ে আবারও ব্যাটিংয়ে নামে ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা দেন অধিনায়ক বিরাট কোহলি। এতে সফরকারীদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৪০ রান। টেস্ট ইতিহাসে এত বিশাল রান তাড়া করে জয়ের রেকর্ড কোনো দলেরই নেই। ফলে কিউইদের হার তখনই নিশ্চিত হয়ে যায়।

শেষ পর্যন্ত হলোও তাই। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। এই ইনিংসেও ৪ উইকেট শিকার করেছে রবীচন্দ্র অশ্বিন। সমান সংখ্যক উইকেট নিয়েছেন জায়ান্ত যাদবও। কিউইদের পক্ষে দ্বিতীয় ইনিংসে আরও ৪টি উইকেট শিকার করেন এজাজ প্যাটেল। এর আগে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। এই জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো ভারত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT