1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

এসএসসি পরীক্ষা: সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৩১৮ পরীক্ষার্থী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২২৮ বার পঠিত

এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনেই সিলেটে ৩১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শনিবার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সকাল দশটা থেকে টানা ১টা পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রশ্নপত্র ফাঁস কিংবা এ সংক্রান্ত গুজবের খবর পাওয়া যায়নি সিলেটে।

পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে এসে পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র ভালে হয়েছে, ফলে প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা দিতে পেরছেন তারা। পরীক্ষার সার্বিক পরিবেশ আর সরকারি পদক্ষেপে খুশি অভিবাভকরাও।

সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষার্থী ছিলো ৯০ হাজার ২৩ জন। এর মধ্যে প্রথম দিন উপস্থিত ছিলো ৮৯ হাজার ৭০৫ জন পরীক্ষার্থী।

এদিকে, এবছর প্রশ্নফাঁস ঠেকাতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হয়েছে। আর পরীক্ষার ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে জানানো হয় প্রশ্নপত্রের সেট কোড। কেন্দ্র সচিব ছাড়া অন্য সবার স্মার্ট ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT