1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৭

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ২৪৩ বার পঠিত
ছবি:প্রতীকি

লক্ষ্মীপুর প্রতিনিধি।। লক্ষ্মীপুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ জন নিহত হয়েছেন।

বুধবার (২৩ জানুয়ারি) ভোরে আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর সদরের মান্দারীর যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামসুন নাহার, রুবেল, অমিত ও আটোরিকশাচালক নুরু। তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। বাকি একজন অটোরিকশার চালক।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল্লাহ জানান, চন্দ্রগঞ্জ থেকে অটোরিকশায় করে সদর উপজেলায় যাচ্ছিলেন শাহ আলম ও তার পরিবার। এ সময় রতনপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের বহন করা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজাহান জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT