1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে স্ত্রীর বিরুদ্ধে রাজমিস্ত্রি স্বামী হত্যার অভিযোগ। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার  ৪ জেলে আটক । বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদিত। কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান।

শেরপুরে মৃগী নদীতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু! 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১৯৩ বার পঠিত

এস.এম.আরফান আলী:

শেরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে মারা গেছে দুই খালাতো ভাইবোন। ২ অক্টোবর (শনিবার) দুপুরে জেলা সদরের জঙ্গলদী নতুনপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলো জেলা সদরের চকপাঠক এলাকায় ছানোয়ার হোসেনের ছেলে মাহমুদুল হাসান সুয়াইম (২০) এবং তার খালাত বোন ঢাকার দক্ষিণখান এলাকার রফিক মিয়ার মেয়ে বোন রাউফুন (১২)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুয়াইম ও রাউফুন শেরপুর সদরের জঙ্গলদী এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বাড়ির পাশে মৃগী নদীতে গোসল করতে গেলে তারা পানিতে ডুবে যায়। দুজনের কেউ সাঁতার জানত না বলেই এমন দুর্ঘটনা ঘটে।

 

এদিকে, এক ঘণ্টা পর দুজনের লাশ উদ্ধার করে পরিবার ও এলাকাবাসী মিলে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT