1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে স্ত্রীর বিরুদ্ধে রাজমিস্ত্রি স্বামী হত্যার অভিযোগ। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার  ৪ জেলে আটক । বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদিত। কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান।

মনিরামপুরে স্ত্রীর বিরুদ্ধে রাজমিস্ত্রি স্বামী হত্যার অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মনিরামপুর (যশোর) প্রতিবেদক:

যশোরের মনিরামপুরে মিথুন হোসেন (৩০) নামে এক রাজমিস্ত্রির স্ত্রীর হাতে নিহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার কাশিমনগর-মান্দারতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিথুন ওই গ্রামের মশিয়ার রহমানের জৈষ্ঠ পুত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিথুন রাতের খাবার পর ঘুমিয়ে ছিল। কিন্তু রাত ২টার দিকে তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখে তার স্ত্রী চিৎকার দিলে প্রতিবেশি ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সেখান থেকে নীচে নামিয়ে আনে। কিন্তু তার আগেই তার মৃত্যু হয় বলে তারা নিশ্চিত করেন। ঘটনার পরপরই নিহতের পরিবার থেকে এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়। নিহতের ছোট ভাই রমজান অভিযোগ করে বলেন, তার ভাবি (মিথুনের স্ত্রী) নিজেই মিথুনকে হত্যা করে ঘটনাটি অন্য খাতে নিতে মরদেহ ঝুলিয়ে রেখেছেন।
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাইদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পরই রাজমিস্ত্রি মিথুনের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

নূরুল হক
মনিরামপুর, যশোর।

তারিখ-২৮/০৯/২০২৬ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT