1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

মাধবপুরে দেড় বছরে শেষ হয়নি একটি বিদ্যালয়ের সিমানা প্রাচীর নির্মাণ কাজ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ২৭৬ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি।।হবিগঞ্জের মাধবপুরে দেড়বছরেও শেষ হয়নি একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ। কবে কাজটি শেষ হবে এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাজ নিয়ে গড়িমসি করায় শিক্ষক ও অবিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কাগজে কলমে কাজ শেষ দেখিয়ে ২০১৭-২০১৮ অর্থ বছরের জুন মাসের মধ্যে টাকা উত্তোলন করে রেখেছে সিংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাধবপুর উপজেলার সুরমা সরকারি প্রাথমিক বিদআলয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমানের অভিযোগ প্রাথমিক বিদ্যালয় শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরের সুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিমানা প্রাচীরের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১১ লাখ টাকায় বরাদ্দ দেয়। ২০১৮ সালের জুন মাসের মধ্যে সিমানা প্রাচীর নির্মান করার কার্য়াদেশ থাকলেও ২০১৯ সাল শুরু হয়েছেএখনও কাজটি সম্পন্ন হয়নি। টেুকু করা হয়েছে এ কাজে নিম্ন মানের উপকরণ ব্যবহার করা হয়েছে। যথাসময়ে কাজটি শেষ করার জন্য বারবার তাগাদা দেওয়ার পরও কাজটি শেষ করেনি। তবে কাগজে কলমে কাজটি শেষ দেখিয়ে জুন মাসের মধ্যে টাকা ছাড় করে নেওয়া হয়েছে। এখন সিমানা প্রাচীর মাঝ পথে থেমে গেছে। বিদ্যালয়ের সভাপতি শংকর পাল সুমন বলেন কাজটি নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় এখন অনেক জটিলতা দেখা দিয়েছে। সিডিউল মতে মান ঠিক রেখে কাজটি শেষ করার জন্য জোরালো ভাবে দাবি করা হয়েছে। সিমানা প্রাচীরের দায়িত্বে থাকা ফারুক এন্টারপ্রাইজের পরিচালক টুটুল খানের মোবাইল ফোনে যোগাযোগ করে তার ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে মাধবপুর উপজেলা প্রকৌশলী জুলফিকার চৌধুরী বলেন কাজটি ২০১৭-২০১৮ অর্থ বছরে টেন্ডার করা হয়েছে। তিনি এসেছেন মাত্র ৩ মাস হয়েছে। এর পরও কাজটি যাতে দ্রুততম সময়ে সঠিক ভাবে সম্পন্ন হয় সব রকম ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT