1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

হজের বিমান ভাড়া ১০ হাজার টাকা কম-বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ২৫০ বার পঠিত

সোনাই নিউজ:এবার হজে যেতে যাত্রীপ্রতি বিমান ভাড়া লাগবে ১ লাখ ২৮ হাজার টাকা, যা গত বছর ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। সে হিসাবে এবার ১০ হাজার ১৯১ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ্জসংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ ঘোষণা দেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

আন্তঃমন্ত্রণালয় সভায় আরও উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক, ধর্মসচিব আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাব ও আটাব নেতারা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গতবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজে গিয়েছিলেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬৩ হাজার ৫৯৯ জন মুসল্লি জেদ্দা যান। অন্যরা যান সৌদি এয়ারলাইনসে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT