1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
খুলনাতে অস্ত্র ও গুলির চালান সহ নারী আটক। জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩।

স্বপ্নের পেঁপে বাগান কেটে শেষ করে দিলো দুষ্কৃতকারী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৯২ বার পঠিত

স্বপ্নের পেঁপে বাগান কেটে শেষ করে দিলো দুষ্কৃতকারী

লংগদু প্রতিনিধি আরাফাত হোসেন বেলালঃ-

রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর এলাকায় আমির হোসেনের স্বপ্নের পেঁপে বাগানের প্রায় পাঁচ শতাধিক পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গল বার (২৫ আগস্ট) দিনগত রাতে রাঙ্গীপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আমির হোসেনের বর্গাকৃতি প্রায় দু একর জায়গার পাঁচ শতাধিক পেঁপে গাছ কর্তন করেছে অসাধু ব্যাক্তিরা।

কৃষক আমির হোসেন বলেন, গত বছর আমি নিজ জমিতে একশত চারা রোপন করে প্রায় তিন লক্ষ টাকার মত লাভবান হই। সেই আশা করে এবছর জমি বর্গা নিয়ে প্রায় ১হাজার চারা রোপন করি। অনেক টাকা ব্যয়ে বাগানটি সাজানো হয়েছিলো, কিছু কিছু গাছে ফুল ফল আসতে ছিলো। কিন্তু কে বা কাহারা গত রাতে প্রায় পাঁচ শতাধিক পেঁপে গাছ কর্তন করে ফেলে। সকালে আমি বাগানে এসে এমন দৃশ্য দেখে স্থানীয় মেম্বার, জনপ্রতিনিধি, চেয়ারম্যান ও তার একান্ত সহকারীকে জানাই এবং তারা ঘঠনা স্থলে এসে দেখে যায়। তারা আমাকে আইনের আশ্রয় নিতে বলে, আমি থানায় যাবো এবিষয় একটি অভিযোগ দায়ের করবো।

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আব্দুর রশিদ ও তার সহকারী মনির হোসেন নিশ্চিত করে বলেন, ঘঠনাটি খুবই মর্মান্তিক এমন জঘন্য কাজের নিন্দা জানাই এবং পাশাপাশি দুষ্কৃতিদের চিন্হিত করার কাজ চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT