1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

সুন্দরবনের হরিণ আবারও লোকালয়ে বনবিভাগ কর্তৃক সুন্দরবনে অবমুক্ত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সুন্দরবনের হরিণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রাম থেকে মঙ্গলবার(৬ জানুয়ারী) সকালে উদ্ধার করেছে এলাকাবাসি। পর বনবিভাগ কর্তৃক হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

আড়পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা বাপি জোয়ারদ্দার জানান সকাল ৭টার দিকে লোকালয়ে হরিণটিকে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসির উদ্যোগে হরিণটি উদ্ধার করে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তাকে সংবাদ দেওয়া হলে বনবিভাগের সদস্যবৃন্দ হরিণটিকে সুস্থ অবস্থায় নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সুন্দরবন কলাগাছিয়ায় অবমুক্ত করেন।

বনবিভাগের কর্মকর্তা রেঞ্জার ফজলুল হক বলেন লোকালয়ে চলে আসা হরিণটি উদ্ধার করে সুস্থ অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

এ বিষয়ে বনবিভাগের কর্মকর্তাবৃন্দ বলেন প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, খাবার সংকট ও বাঘের তাড়া খেয়েও মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে।

উল্লেখ্য যে ইতিপূর্বে ডিসেম্বর’২৫ মাসে দুইটি হরিণ দুইবার লোকালয়ে চলে আসে গ্রামবাসির মাধ্যমে উদ্ধার করে সুন্দরবনে বনবিভাগ অবমুক্ত করেন।

ছবি- শ্যামনগরে লোকালয়ে চলে আসা উদ্ধারকৃত হরিণ ও পর অবমুক্ত।

রনজিৎ বর্মন
তাং-৬.১.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT