1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন ।

সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় শ্যামনগরে টাইগার স্কাউট বার্ষিক ক্যাম্প অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৫৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

ম্যানগ্রোভ সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওয়াইল্ডটিমের আয়োজনে বৃহস্পতিবার বার্ষিক টাইগার স্কাউট ক্যাম্পের আয়োজন করা হয়।

সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউপির বেডসের প্রশিক্ষণ কেন্দ্রে খুলনার কয়রা উপজেলা ও শ্যামনগর উপজেলার নির্ধারিত স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে টাইগার স্কাউট ক্যাম্পে টাইগার স্কাউটদের ভূমিকা, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় করণীয়, সুন্দরবন সংলগ্ন স্থানীয় জনগণের সাথে তাদের ভূমিকা এ ছাড়া অন্যান্য বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক আলোচনা করেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার মোঃ আবু জাফর, ফিল্ড ফ্যাসিলিটেটর অমিত মন্ডল, গোলাম মোস্তফা, মুজিবুল রহমান।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ আনারুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে স্কাউটদের ভূমিকা ও সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানিয়ে অতিথির বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন।

ছবি- শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় টাইগার স্কাউট বার্ষিক সমাবেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT