1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন।

সুনামগঞ্জে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক উল্টে নিহত -২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৪৪ বার পঠিত

সোনাই ডেস্কঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকায় বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫জন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষকিভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাচ্ছিল। বিশ্বম্ভরপু উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকার বেইলি সেতুতে উঠলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বেইলি সেতু ভেঙে খাদে পড়ে যায় ট্রাকটি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারা সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে। ট্রাকের ভেতরে আটকা পড়ে আরেক শ্রমিকের মরদেহ। আহত অবস্থায় উদ্ধার করা হয় ৫ শ্রমিককে।

এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম জানান, এক জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরো একজনের মরদেহ ট্রাকের ভেতরে আটকে আছে। ট্রাকটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT