1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

সিলেটে ডুবে যাওয়া ‘টিকটকারের’ খোঁজ নেই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৪৬ বার পঠিত

 

ইবান হোসেন সদর (সিলেট) প্রতিনিধিঃঃ

 

 

সিলেটে টিকটক ভিডিও বানাতে গিয়ে নগরীর কাজিরবাজার এলাকায় সুরমা নদীতে পড়ে ডুবে যাওয়া কিশোরের খোঁজ মেলেনি। টানা তিনদিন ধরে অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেট সদরের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বেলার হোসেন।

 

জানা গেছে, গত শনিবার বেলা ২টার দিকে কাজিরবাজার সেতুতে টিকটক ভিডিও বানাচ্ছিল কয়েকজন শিশু-কিশোর। ওই সময় সেতুর রেলিংয়ে ওঠে পড়া এক কিশোর অসতর্কতায় নিচে সুরমা নদীতে পড়ে যায়। পড়ার পর সে তলিয়ে যায়।

 

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা অবধি উদ্ধার অভিযান চালান। কিন্তু পাওয়া যায়নি ওই কিশোরকে।

 

সোমবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে বেলা ১২টা অবধি কোনো খোঁজ মেলেনি ওই কিশোরের। এছাড়া ওই কিশোরের পরিচয়ও জানা সম্ভব হয়নি।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেট সদরের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বেলার হোসেন বলেন, ওই কিশোরের খোঁজে আজও উদ্ধার অভিযান চলছে। তবে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

 

উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের কর্মী মামুন বলেন, ‘নদীতে সামান্য স্রোত আছে। তবে এ স্রোতে কেউ বেশিদূর ভেসে যাবে না। ওই কিশোর শনিবার নদীতে পড়েছে। স্বাভাবিকভাবে তার বেঁচে থাকার কথা নয়। কিন্তু এখনও মরদেহ ভেসে ওঠেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT