1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেবার মান উন্নয়নে উপজেলা পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর (ডরপ)-এর আয়োজনে ও চ্যারিটি ওয়াটারের আর্থিক এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরী সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী মোঃ শরিফুল আলম তুহিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা অফিসার আবুল কালাম আজাদ,  জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইস্তিয়াক আহমেদ, বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, সাংবাদিক মনিরুজ্জাম মনু, গোলাম রব্বানী, ফরহাদ হোসেন, মা সংসদের প্রতিনিধি স্বপ্না মন্ডল, বাজেট মনিটোরিং ক্লাবের প্রতিনিধি মোল্ল্যা মনিরুজ্জাম, যুব গ্রুপের সদস্য আশিকুজ্জামান, শাহ আলম প্রমুখ।

উপস্থাপনায় ২০২৩-২৫ মেয়াদে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি এবং ২০২৬ সালের নতুন কর্মপরিকল্পনা অবহিত করা হয়। এসময় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় জেলাগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে সুপেয় পানির সংকট ও স্যানিটেশন ব্যবস্থার যে বিপর্যয় ঘটছে, তা মোকাবিলায় সরকারের পাশাপাশি ডরপ-এর এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী ডরপ-এর কার্যক্রমের সন্তোষ প্রকাশ করে বলেন, “উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট নিরসনে এই ধরনের উদ্যোগ সময়োপযোগী। তবে সেবার মান আরো উন্নত করতে এবং অধিক সংখ্যক মানুষকে এর আওতায় আনতে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে। তিনি প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্যগ্রাম দলের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি

তারিখঃ ৩০/০৩/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT