1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা।

সিলেটে ওষুধ প্রশাসন কর্তৃক শুদ্ধি অভিযান পরিচালিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ২০৩ বার পঠিত

সোনাই ডেক্স:ওষুধ প্রশাসন অধিদপ্তর সিলেট এবং বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেটের যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন ফার্মেসীতে শুদ্ধি অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী নগরীর পাঠানটুলা, আম্বরখানা ও মিরবক্সটুলা এলাকার ফার্মেসীতে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় প্রতিরোধে এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে এ শুদ্ধি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ফার্মেসীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশাবলী প্রদান করা হয়।

সিলেট জেলার ড্রাগ সুপার শিকদার কামরুল ইসলাম শুদ্ধি অভিযানের সময় ফার্মেসী পরিদর্শনকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে পৃথক ব্যবস্থা, কন্টেইনারে বা ড্রামে ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য নহে’ লিখে রাখার ও ওষুধ কোম্পানিকে দ্রুত ফেরত দেয়ার নির্দেশ প্রদান করেন।

তিনি প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রয় না করার পরামর্শ দেন এবং প্রতিটি ফার্মেসীতে ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও ফার্মাসিস্ট সার্টিফিকেট এর ফটোকপি ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। তিনি ইনভয়েছ ছাড়া ওষুধ কোম্পানির নিকট হতে ওষুধ ক্রয় না করার জন্য ফার্মেসীর মালিকদের সর্তক করেন এবং ফিজিসিয়ান স্যাম্পুল ও রেজিঃ বিহীন (ডিএআর নং) ওষুধ ক্রয়-বিক্রয় না করার নির্দেশ প্রদান করেন। ড্রাগ সুপার জানান, শুদ্ধি অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

জেলা ড্রাগ সুপার শিকদার কামরুল ইসলামের নেতৃত্বে শুদ্ধি অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর সিলেটের কম্পিউটার ইনচার্জ মো. মাহবুব আলম সুমন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট শাখার সিনিয়র সহসভাপতি এ.টি.এম মোশাহিদ উদ্দিন, পরিচালক আব্দুল করিম বড় ভূইয়া, মো. মুবিন আহমদ, সদস্য মো. জিয়াউল ইসলাম ও অফিস সহকারী মো. রেজাউল ইসলাম লস্কর প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT