1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সিলেটের কল্যাণপুরে ভাংচুরকৃত শিবমন্দির হিন্দু নেতৃবৃন্দ পরিদর্শন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ২২৮ বার পঠিত

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর টিলাগড়ের কল্যাণপুরে ২০০ বছরের পুরনো একটি ভাংচুরকৃত শিবমন্দির পরিদর্শন করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২৫ মার্চ) দুপুরে নেতৃবৃন্দ মনি ঠাকুরের ঐ শিবমন্দিরটি পরিদর্শনে যান। এসময় তারা প্রাচীন শিবমন্দির ভাংচুরের নিন্দা জানান এবং মন্দিরটি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শিবমন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ দে, সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, ছাত্র ও যুব ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি ধনঞ্জয় দাস ধনু, সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিক, পূজা উদযাপন পরিষদের সদর উপজেলার সভাপতি নিলেন্দু ভোষণ দে অনুপ, জয়দ্বীপ দে তুহিন, মৌলভীবাজারের সঞ্জয় দাস, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT