1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

সাপাহারে “বরেন্দ্র বাতিঘর” পাঠাগারের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

নাজমুল হক সনি , স্টাফ রিপোটারঃ

নওগাঁর সাপাহারে “বরেন্দ্র বাতিঘর” নামক একটি পাঠাগারের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার জবই বিল জীববৈচিত্র্য ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আশড়ন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তষ কুমার, আইহাই ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান, আইহাই ইউনিয়ন আ’লীগ সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল, আশড়ন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মন্ডল, আইহাই ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়ারুজ্জামান টিটু, সূর্যমূখী কিন্ডার গার্টেনের পরিচালনক মনিরুল ইসলাম মনির প্রমূখ।

 

উদ্যোক্তারা জানান, দেশ বরেণ্য মনিষীদের জীবনী, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ দেশ ও ইতিহাস বিখ্যাত বইগুলো নবীন ও প্রবীনদের কাছে পৌঁছে দিতে সাবেক উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর প্রেরণায় “বরেন্দ্র বাতিঘর” পাঠাগার স্থাপনের উদ্যোগ নেয় জবই বিল জীববৈচিত্র্য ও সমাজ কল্যাণ সংস্থা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT