1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
খুলনাতে অস্ত্র ও গুলির চালান সহ নারী আটক। জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩।

শ্যামনগরে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৫২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ চলাকালিন সময়ে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ ইউনুচ আলী ও জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জেলার সাত উপজেলার নির্বাচন অফিসারবৃন্দ।

প্রশিক্ষণে ১৭৩ জন তথ্য সংগ্রহকারী ও ৩৮ জন সুপারভাইজার অংশ গ্রহণ করেন। জানা যায়, শ্যামনগরে আগামী ৫ জুলাই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। এবং ৫ জুলাই থেকে তিন সপ্তাহের মধ্যে বাড়ী বাড়ী যেয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সমাপ্ত হবে। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসাবে শিক্ষকবৃন্দ দায়িত্ব পালন করবেন।

ছবি- শ্যামনগরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখছেন আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ ইউনুচ আলী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT