1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক। খুলনার বটিয়াঘাটায় তক্ষক সহ আটক -১। খুমেক হাসপাতালে নিয়োগ নিয়ে তুলকালাম।

শ্যামনগরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৬৩ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ

’সংকটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর শাখার সম্মিলিত আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, জাতীয় মহিলা সংস্থার উপজেলায় দায়িত্বরত জেলা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান মল্লিক, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানাজী।

 

বঙ্গমাতার কর্ম-ময় জীবনের উপর বিশেষ আলোচনা শেষে তাঁর ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্নার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

পর অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ ৭ জন মহিলার মাঝে ৭ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

ছবি- শ্যামনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন ইউএনও আ.ন.ম আবুজর গিফারী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT