1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

শ্যামনগরে নওয়াবেঁকী-পাখিমারা ফেরিঘাট উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৫৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

রবিবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক বিভাগ সাতক্ষীরার আয়োজনে নওয়াবেঁকী ফেরিঘাট সংলগ্ন স্থানে নওয়াবেঁকী-পাখিমারা ফেরিঘাটের উদ্বোধন করা হয়।

ফিতা কেটে উৎসবমুখর পরিবেশে ফেরিঘাটের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। এ সময় প্রধান অতিথি বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। এবং বলেন শ্যামনগরে দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম তৈরী হল ।

সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ তানজিল্লুর রহমান, সড়ক ও জনপদ ফেরিবিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আযম শেখ, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউপির আওয়ামীনেতৃবৃন্দ, ইউপিচেয়ারম্যানবৃন্দ সহ অন্যান্য পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রথম নির্ধারিত টোল প্রদান করে ফেরিতে উঠেন প্রধান অতিথি এমপি এস এম জগলুল হায়দার।
দীর্ঘ দীন যাবত পদ্মপুকুর ও গাবুরার সাধারণ মানুষ খোলপেটুয়া নদীর খেয়া পার হয়ে চলাচল করত। ফেরি উদ্বোধন হওয়ায় যানবাহন সহ সাধারণ মানুষের সহজে চলাচলের মাধ্যম তৈরী হল যা বক্তারা বক্তব্যে বলেন।

ছবি- শ্যামনগর নওয়াবেঁকী ফেরিঘাট উদ্বোধন করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT