1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শ্যামনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৪৮৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী, আলোচনাসভা ও হাত ধোয়া প্রদশর্নীর আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালীটি শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু প্রমুখ।

র‌্যালী শেষে হাত ধোয়া প্রদর্শনীতে সকলে অংশ গ্রহণ করেন।

ছবি- শ্যামনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী।

রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT