1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে ৬গ্রাম প্লাবিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২০১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির দুর্গাবাটি গ্রামে সাইকোন শেল্টার সংলগ্ন স্থানে খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে বেড়ী বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। ভাঙ্গনকৃত বেড়ী বাঁধটি স্থানীয় জনসাধারণ সংস্কার করা কালিন সময়ে প্রবল জোয়ারের চাপে ভাসিয়ে নিয়ে যায়।

স্থানীয় চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন , দুর্গাবাটি বাঁধ ভাঙ্গনের ফলে ইউনিয়নের পশ্চিম দুর্গাবাটি, পূর্ব দুর্গাবাটি, পশ্চিম পোড়াকাটলা, পূর্ব পোড়াকাটলা, ভামিয়া, মাদিয়া, আড়পাঙ্গাশিয়া ,দাতিনাখালী সহ অন্যান্য গ্রামের উপর দিয়ে লবন পানি প্রবাহিত হচ্ছে। লবন পানি প্রবেশে রপ্তানিযোগ্য শত শত চিংড়ী ঘের, কাঁকড়ার ঘের, সুপেয় পানির পুকুর, সবজি ফসলের ক্ষেত ডুবে রয়েছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে কাঁচা ঘরবাড়ি, রক্ষিত গোখাদ্য সহ অন্যান্য সম্পদ।

স্থানীয় বাসিন্দা ওসমানগণি, আব্দুল হালিম বলেন ৬ গ্রামের উপর দিয়ে জোয়ারভাটা বইছে এবং রাতের মধ্যে আরও নতুন নতুন গ্রাম প্লাবিত হতে পারে। এছাড়া পাশর্^বতী ইউনিয়ন আটুলিয়ার কয়েকটি গ্রামে পানি প্রবেশের সম্ভবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের কর্মকর্তা মাসুদ রানা বলেন হঠাৎ করে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে দুর্গাবাটি সাইকোন শেল্টার নামক স্থানে খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ অনুমান ১৪০ ফুট নদী গর্ভে চলে যায়। এর পরই সাতক্ষীরা -৪ আসনের এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও ,স্থানীয় চেয়ারম্যান সহ গ্রামবাসীর সহায়তায় ভাঙ্গনকৃত স্থানটি সংস্কার কাজ চলছিল। কিন্ত রাতেই বাঁধটি ভেঙ্গে যেয়ে এলাকা প্লাবিত হয়। তিনি বলেন এটি রক্ষা করা সম্ভব হয়নি তাই নতুন করে সংস্কার কাজ শুরু হবে।

এদিকে ভাঙ্গনকৃত এলাকা সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার,উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেছেন।

ছবি- শ্যামনগরে বুড়িগোয়ালিনী খোলপেটুয়া নদীর ভাঙ্গনকৃত বেড়ী বাঁধ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT