1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

শ্যামনগরে কোভিড যোদ্ধাদের অভিজ্ঞতাবিনিময় সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরারশ্যামনগর উপজেলায় বেসরকারী হাসপাতাল ফ্রেন্ডশিপের আয়োজনে নিজস্ব হল রুমে কোভিড যোদ্ধাদের এক অভিজ্ঞতা বিনিময়সভার আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবি কোভিড যোদ্ধা বৃন্দ নিজ নিজ অবস্থান থেকে তাদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্যে বলেন করোনা আমাদের অনেক কিছু নতুন শিক্ষা দিয়ে গেছে। মহামারী কালিন সময়ে কোভিড যোদ্ধারা নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন ও ফ্রেন্ডশীপ হাসপাতালের সহায়তায়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথি ঐতিহ্যবাহী হাসপাতালের ঐতিহ্য ধরে রাখা সহ কোভিড যোদ্ধাদের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

এ সময় ফ্রেন্ডশীপ হাসপাতালের পরিচালক লেঃ কর্নেল মুজাহিদুল ইসলাম মাল্টিমিডিয়া ভিত্তিক কোভিডযোদ্ধাদের প্রশিক্ষণ কার্যক্রম ও হাসপাতালে সেবার বিষয়ে সকলকে অবহিত করেন।

বক্তব্য রাখেন ফ্রেন্ডশীপ হাসপাতালের এজিএম অসীম সি রোজারিও, কোভিডযোদ্ধা ও শিক্ষক রনজিৎ বর্মন, কোভিডযোদ্ধা মারুফ হোসেন মিলন, মেহেদী হাসান মারুফ, আব্দুর রশিদ নান্টু, হাফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে কোভিড কালিন সময়ে ফ্রেন্ডশীপ হাসপাতাল ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় দেড় শতাধিক বিভিন্ন পেশার ব্যক্তিকে কোভিড কালিন সম্মুখ যোদ্ধা হিসাবে কি করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ছবি- শ্যামনগর ফ্রেন্ডশীপ হাসপাতালে কোভিড যোদ্ধাদের অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT