1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ। কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা।

শালিখায় এক মানসিক প্রতিবন্ধী ৫ বছর গাছের ডালে ঘর বেঁধে বসবাস করছেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৪১৯ বার পঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

কবি জসীম উদ্দিনের আসমানী কবিতার মতই -বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছাওনি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি৷ এই কবিতার মতই বাস্তবে একটি মানুষ গত ৫ বছর যাবৎ গাছের ডালে ঘর বানিয়ে বসবাস করে আসছে৷ ঘটনাটি মাগুরার শালিখা উপজেলার যশোর-মাগুরা সড়কের ছয়ঘরিয়া এলাকায় দেখা গেছে৷ গাছের উপর পাখির বাসার মত ডালপালা কাঠখুটি দিয়ে ঘর বানিয়ে , গাছেই চলছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলীর সংসার জীবন৷ সরেজমিনে গিয়ে দেখা গেছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলী গাছের ঢালপালা ও কাঠ দিয়ে তৈরি করেছেন নিজের ঘর৷ গাছের ডালপালা বিক্রি করে ও মানুষের বাড়ী বাড়ী গিয়ে নারকেল ডাব ও তুলা পেড়ে দিয়ে যা কিছু টাকা পায় তাই দিয়ে চলে তার সংসার৷ স্থানীয়রা জানান, লিয়াকত আলী যখন সুস্থ ছিলেন, তখন ঢাকায় রডের কাজ করতেন৷ হঠাৎ করে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন৷ স্থানীয়রা আরো জানান, তার স্ত্রী ছেলে মেয়ে বলতে দুনিয়াতে কেউ নেই৷ গাছেই তার ঘর গাছেই তার সংসার চলে ৷ সে গাছে গাছে তিনটি ঘর বানিয়েছেন৷ রোদ, বৃষ্টি ও ঝড় যায় হোক না কেন মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলী তার গাছে বানানো বাসায়ই থাকেন৷ মানসিক ভারসাম্য লিয়াকত আলীর কয়টা বাড়ী আছে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ী কয়টা তা ঠিক আছে৷ অনেক গুলো বাড়ী আছে আমার ৷ এর মধ্যে আমি তিনটি বাড়ীতে থাকি৷ আমি মানুষের মধ্য বসবাস করি না৷ কেন মানুষের মধ্য বসবাস করেন না জানতে চাইলে তিনি বলেন, মানুষের মধ্য গেলে রোগ হয়৷ খাবার কি খেয়ে বেঁচে আছেন জানতে চাইলে তিনি বলেন আমি মুড়ি চিড়া খায়৷

মোঃ সাইফুল ইসলাম
শালিখা মাগুরা,

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT