1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৭০ বার পঠিত

শালিখা প্রতিনিধি।

 

মাগুরার শালিখায় বাঙালি হিন্দু ধর্ম অবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ ও বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ব্রজেন্দ্রনাথ মন্ডল। এসময় উপজেলার ১৭১ টি পূজা মন্ডপের সভাপতি মাধ্যমে প্রতিটি পূজা মণ্ডপে ১৫ হাজার করে মোট ২৫ লক্ষ ৬৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান হয়। শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস জানান এ বছর উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে ২৬ টি,আড়পাড়া ইউনিয়নে ২৭ টি, তালখড়ি ইউনিয়নে ২৫ টি, গঙ্গারামপুর ইউনিয়নে ২৭টি, শালিখায় ইউনিয়নে ১৪ টি, শতখালি ইউনিয়নে ১৩ টি এবং বুনাগাতি ইউনিয়নে ৪৮ টি পূজামণ্ডপে পূজার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT