1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পঠিত
  1. নিজস্ব প্রতিবেদক। খুলনা জেলার লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যা মামলার দায় স্বীকার করেছে অভিযুক্ত তোতা মিয়া। বৃহস্পতিবার (২৬ মার্চ) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক মো. আসাদুর জামান আসামির জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তোতা মিয়া ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার বাসিন্দা ইউসুফ আলী ব্যাপারীর ছেলে।

বুধবার গভীর রাতে ঢাকার গাজীপুরের কাপাসিয়া এলাকার একটি ভাসমান জাহাজ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। লবণচরা এলাকার ক্ষুব্ধ মানুষ তার আদালতে উপস্থিতির সংবাদ পেয়ে আদালত চত্বরে ভিড় করতে থাকে। আসামিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিচারকের খাস কামরার সামনে বিক্ষোভ ও বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে তারা। পরে ম্যাজিস্ট্রেট আসাদুর জামান খাস কামরা থেকে বের হয়ে ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দিলে উপস্থিত বিক্ষোভকারীরা শান্ত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের এসআই মো. হাবিবুর রহমান জানান, ভিকটিম মাওয়ার বাবা মো. শাহজালালের দূরসম্পর্কের আত্মীয় তোতা মিয়া। ১৯৯৭ সালে প্রথম স্ত্রী শাহিনুর আক্তার মুন্নিকে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। ১৯ বছর ২২ দিন জেল খেটে ২০২০ সালের ২০ জানুয়ারি কারাগার থেকে মুক্তি লাভ করে।

তিনি আরও জানান, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ভিকটিম জান্নাতুল মাওয়ার পরিবারের সহায়তায় টুটপাড়া এলাকার বাসিন্দা সামাদ শেখের মেয়ে ময়না বেগমকে বিয়ে করে। এরপর তোতা মিয়া কিছুদিনের জন্য পাশের দেশ ভারতে গিয়ে অবস্থান করে। ওই সময় তার অনুপস্থিতিতে দ্বিতীয় স্ত্রী ময়না বেগম তাকে ডিভোর্স দেয়। বিষয়টি সে ভালোভাবে নেয়নি। সে ধারণা করতে থাকে, ডিভোর্সের পেছনে মাওয়ার পরিবারের হাত রয়েছে। তাই দ্বিতীয় স্ত্রী ও ভিকটিম মাওয়ার পরিবারকে উপযুক্ত শিক্ষা দিতে পরিকল্পনা করতে থাকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT