1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত।

শার্শা ও বেনাপোল পোর্ট থানায় কমিউনিটি পুলিশিং ফোরাম অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ২১৪ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ পুলিশই জনতা-জনতাই পুলিশ’ শ্লোগানকে সামনে রেখে বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা কমিনিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা শনিবার (২৬শে অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উদ্যোগে মাহবুবা হক এতিম খানা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান। এর আগে বিপুলসংখ্যক জনতার উপস্থিতিতে বেনাপোল পোর্ট থানার সামনে থেকে বিশাল একটি র‌্যালি বেনাপোল কাস্টম হাউস প্রদক্ষিণ করে মাহবুবা হক এতিমখানা এসে শেষ হয়।

এর আগে শার্শা থানার উদ্দ্যোগে শার্শা উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ফোরামের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান।কমিউনিটি পুলিশিং ফোরাম উপলক্ষে শার্শা থানা প্রাঙ্গন থেকে সাধারণ মানুষের উপস্থিতিতে একটি র‌্যালি বের হয়, শার্শা বাজার প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর এলাকায় এই দুটি গুরুত্বপূর্ণ থানায় কমিউনিটি পুলিশিং ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শার্শা-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহি অফিসার পুলক কুমার মন্ডল, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান, পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের কমিনিউটি পুলিশিং ফোরামের প্রতিনিধিরা। অনুষ্ঠান দুটি যথাক্রমে সঞ্চালনায় ছিলেন বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস ও শার্শা থানার এসআই মামুন রশিদ রোহান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT