1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

লালমনিরহাটের বীরমুক্তিযোদ্ধা কমরেড শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৫২ বার পঠিত

লালমনিরহাটের বীরমুক্তিযোদ্ধা কমরেড শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

মঙ্গলবার (২৪ আগস্ট) প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা কমরেড শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে লালমনিরহাট জেলার লালমনিরহাট পৌরসভার খোর্দ্দ সাপটানা (বিডিআর হাট)স্থ নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় তাঁর স্ত্রী, পুত্র, কন্যা, নাতী, নাতনী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।

কমরেড শামসুল হক লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া গ্রামে ১৯৩৪ সালের ৭ মে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মহিউদ্দিন সরকার ও মাতার নাম মরহুমা সহিজন নেছা। তিন সন্তানের মধ্যে কমরেড শামসুল হক দ্বিতীয়। তিনি খাতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় হতে লেখাপড়া করেন। অতঃপর ইনেস্পেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার আজীবন সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি, সুইড বাংলাদেশ লালমনিরহাট শাখার সভাপতি, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি, বার্ণহার্ডট কিন্ডার গার্টেন স্কুলের সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরনায় গঠিত স্বজন সদস্য, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যসহ লালমনিরহাটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে আমৃত্য জড়িত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তাঁর সরব উপস্থিতি সবাইকে প্রাণবন্ত করতো। তাঁর কর্মময় জীবনের স্বীকৃতি স্বরূপ ভাষা আন্দোলন, রাজনীতি ও সমাজকর্মে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখা প্রৌঢ় সম্মাননা স্মারক-২০১১, সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট ভাষা সৈনিক সম্মাননা-২০১৫সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

উল্লেখ্য যে, ১৯৫২ খ্রিস্টাব্দে লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনিতে পড়ার সময় তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। লালমনিরহাটে গঠিত ভাষা সংগ্রাম পরিষদের তিনি অন্যতম সদস্য ছিলেন। তিনি ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ১৯৮১ সালে মহুকুমা ও ১৯৮৪ সালে জেলা গঠনে তাঁর ভূমিকা ছিল অন্যতম। অধুনালুপ্ত স্টেশন ক্লাবের তিনি ক্যাশিয়ার ছিলেন। এছাড়াও লালমনিরহাট সরকারি কলেজ, কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয় গঠনে তাঁর ভূমিকা প্রশংসনীয় ছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT