1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
খুলনাতে অস্ত্র ও গুলির চালান সহ নারী আটক। জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩।

লাকসাম চুরি হওয়া সিএনজি নাঙ্গলকোট থেকে চোরসহ উদ্ধার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৪৯ বার পঠিত

লাকসাম চুরি হওয়া সিএনজি নাঙ্গলকোট থেকে চোরসহ উদ্ধার

রবিউল হোসাইন সবুজ,লাকসাম কুমিল্লাঃ

কুমিল্লা লাকসাম দৌলতগঞ্জ উত্তর বাজার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে একটি সিএনজি চুরি হওয়ার ঘটনা ঘটে। বুধবার (১৮ আগস্ট) যাত্রী হয়ে রিজার্ভ নিয়ে আসা সিএনজি গাড়ির ড্রাইভার কে হাসপাতালে ভর্তি রোগীকে নিয়ে বাড়ি যাওয়ার কথা বলে হাসপাতালের ৩ তলায় নিয়ে যায়।

হাসপাতালের ভিতরে সিএনজির ড্রাইভার কাউকে না পেয়ে পুনরায় সিএনজ গাড়ির সামনে এসে দেখে সিএনজি গাড়িটি নেই! পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় হাসপাতালের সিসি ক্যামেরা ধারন করা ফুটেজ নিয়ে লাকসাম থানায় আসলে, সিনিয়র এএসপি লাকসাম সার্কেল মহিতুল ইসলামের নির্দেশে এসআই সোহেল মিয়া ৬ দিনের মধ্যে সিএনজি গাড়িটি চোর সহ গেলো রাত ২ টার দিকে উদ্ধার করতে সক্ষম হয়।

লাকসামের পার্শ্ববর্তী থানা নাঙ্গলকোট উপজেলার বটতলী বাজার থেকে নাঙ্গলকোট থানা পুলিশের সহযোগিতায় সাইফুল ইসলাম নামক চোরকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি কাশিপুর গ্রামের তার বসত ঘর থেকে সিএনজি গাড়িটি জব্দ করে লাকসাম থানায় নিয়ে আসে।

লাকসাম থানার এসআই সোহেল মিয়া এই সিএনজি গাড়িটি উদ্ধার করায় ধন্যবাদ জানিয়েছেন লাকসামবাসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT