1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন ভারানে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৩৫ বার পঠিত

রিয়াল মাদ্রিদে রাফাযেল ভারানের এক দশকের পথচলা শেষ হচ্ছে। তাকে দলে টানতে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ফরাসি এই ডিফেন্ডারের ইউনাইটেডে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল। প্রিমিয়ার লিগের ক্লাবটির মঙ্গলবারের বিবৃতিতে সেটাই সত্যি হলো। খেলোয়াড়ের মেডিকেল ও তার ব্যক্তিগত শর্ত পূরণ হলেই দল বদলটি চূড়ান্ত হবে।

বিবিসির খবর, ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে কিনতে তিন কোটি ৪০ লাখ পাউন্ড খরচ হচ্ছে ইউনাইটেডের। চুক্তির নানা শর্ত অনুযায়ী, সংখ্যাটা চার কোটি ২০ লাখ পর্যন্ত বাড়তে পারে।

২০১১ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৩৬০ ম্যাচ খেলেছেন ভারানে।

রিয়ালের জার্সিতে সের্হিও রামোসের সঙ্গে মিলে ইউরোপীয় ক্লাব ফুটবলে গত কয়েক বছরে অন্যতম সফল জুটি গড়েছিলেন ভারানে। দলটিতে ১০ বছরের অধ্যায়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ জিতেছেন অনেক শিরোপা।

চলতি মাসের শুরুর দিকে রিয়ালকে বিদায় জানিয়ে স্পেন অধিনায়ক রামোস পাড়ি জমান পিএসজিতে। এবার বিশ্বকাপজয়ী ভারানেও বেছে নিলেন নতুন ঠিকানা।

জাতীয় দলের হয়ে ৭৯ ম্যাচ খেলা ভারানে এবারের দলবদলে তৃতীয় খেলোয়াড় হিসেবে ইউনাইটেডে যোগ দিচ্ছেন। তার আগে ইংলিশ গোলরক্ষক টম হিটনকে দ্বিতীয় মেয়াদে দলে ফেরায় প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। আর কদিন আগে ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার জেডন স্যানচোকে সাত কোটি ৩০ লাখ পাউন্ডে কিনেছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT