1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

‘রামোসকে দেখে মনে হয় যেনো সে-ই ফুটবলের আবিষ্কারক’

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৫৫০ বার পঠিত

মাঠের নেতা, আগ্রাসী মনোভাব এবং বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বেশ নামডাক রয়েছে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের। যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদ এবং স্পেন; দুই দলেরই অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

এতদিন ধরে নানারকমের উপাধি পাওয়া রামোস এবার নতুন করে পেলেন ‘ফুটবলের আবিষ্কারক’ উপাধি। সেটি আর কেউ নয়, তাকে দিয়েছেন রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টিনার সাবেক ফুটবলার এবং একই ক্লাবের সাবেক মহাব্যবস্থাপক হোর্হে ভালদানো।

তার মতে মাঠের মধ্যে কেবল নেতৃত্ব দিয়েই দলকে আগলে রাখেন না রামোস, নিজের প্রতাপ ও দাপটে অন্য সব খেলোয়াড়দের চেয়ে নিজেকে আলাদাও করে রাখেন তিনি।

ভালদানো বলেন, ‘সার্জিও রামোস এমনভাবে ড্রেসিংরুমে প্রবেশ করে যেনো রিয়াল মাদ্রিদ তারই ক্লাব, সে-ই রিয়াল মাদ্রিদের মালিক। আর খেলার মাঠে তার দাপট দেখে মনে হবে যেনো ফুটবলের আবিষ্কারকই সে।

এসময় মাঠে রামোসের আধিপত্যের একটি উদাহরণ দিতে গিয়ে রামোস বলেন, ‘আপনি দেখবেন যখন অন্য খেলোয়াড়রা পেনাল্টি থেকে পালায়, তখন রামোস এগিয়ে যায় এবং প্যানেনকা শটে গোল করে আসে। যেনো এটি তার নিত্যদিনের কাজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT