1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১৭৯ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা বানুপাড়া এলাকায় হারাগাছ সরকারি কলেজ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন।
হারাগাছ থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম ফিরোজ ওয়াহিদ সঞ্চালনায় বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, হারাগাছ কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল আক্তার প্রমুখ। সমাবেশে হারাগাছ থানার সকল বিট অফিসার ও হারাগাছ পৌরসভা, সারাই ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT