1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন।

যুবদল নেতার মারপিটে পা হারানো মানসিক প্রতিবন্ধি যুবকের অবশেষে মৃত্যু ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতার মারপিটে একটি পা হারানো মানসিক প্রতিবন্ধি মেহেদী হাসান ওরফে রাজুর (৩০) অবশেষে মৃত্যু হয়েছে।

 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসাধিন থাকার পর গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান। এর আগে ৫ অক্টোবর বিকেলে তার ডান পা কেটে ফেলা হয়েছিল।

 

নিহত মেহেদী হাসান শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহনগর বিলায়েতপাড়া গ্রামের দিনমজুর আজাহার আলী ওরফে রাজা মিয়ার ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, মেহেদী হাসান মানসিক ভাবে অসুস্থ্য হওয়ায় তিনি ঝোঁপ-ঝাড়ে বাঁশের কঞ্চির খুঁটি গেড়ে প্লাষ্টিকের বস্তা দিয়ে ঘর বানিয়ে খেয়াল খুশি মত থাকতেন। গত ২০ আগষ্ট রাত সাড়ে ১২টার দিকে মেহেদী হাসান বাড়ির অদূরে বাঁশঝাড়ের ভিতর গিয়ে দেখেন তার ঝুপড়ি ঘরে বসে শাহনগর ডাক্তারপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য একাধিক নাশকতা মামলার আসামী মারুফ হোসেনসহ ৪-৫ জন আড্ডা দিচ্ছে। তখন তাদেরকে ঘর থেকে বের হয়ে যেতে বললে যুবদল নেতা মারুফ হোসেন প্রতিবন্দি রাজুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরের দিন ২১ আগষ্ট বেলা ৩টার দিকে যুবদল নেতা মারুফ হোসেন লাঠি দিয়ে আবার রাজুকে এলোপাথারি মারপিট করে। একপর্যায়ে পিটিয়ে ডান পায়ের হাটুর নীচে থেতলে ভেঙ্গে ফেলে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন থাকাকালিন সময়ে বেশ কয়েকবার অস্ত্রপাচার করার পরও পায়ের মাংস পঁচে খসে পড়তে থাকলে চিকিৎসকের পরামর্শে ৫ অক্টোবর বিকেলে হাটুর উপর পর্যন্ত কেটে ফেলা হয়। এরপর সেখানে চিকিৎসাধিন থাকা অবস্থায় গত বুধবার রাত ১২ টার দিকে মেহেদী হাসান রাজু মারা যান। এর আগে মারপিটের ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় যুবদল নেতা মারুফ হোসেন আদালতে স্বশরিরে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।

 

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহের পোষ্টমর্টেম শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় প্রথমে মারপিটের মামলা করা ছিল। এখন হত্যা মামলাও হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT