1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯৮ বার পঠিত

পরেশ দেবনাথ বিশেষ প্রতিনিধি।

“মানুষ বাঁচাও, দেশ বাঁচাও, মুক্তেশ্বরী নদীর মুক্তি চাই” এই দাবিতে আজ যশোরে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আদ দ্বীন হাসপাতাল সহ মুক্তেশ্বরীর মাঝে দখলদারদের উচ্ছেদ ও আইনের আওতায় আনা, উজানে ভৈরবের সাথে মুক্তেশ্বরীর সংযোগ দেওয়া এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে উজানে মাথাভাঙার সাথে ভৈরবের সংযোগ প্রদানে দাবিতে কর্মসূচি টি পালিত হয়।
সোমবার (১৫ জুন-২৬) বিকেলে যশোর মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে যশোর শহরের শহরতলী পুলেহাটের মুক্তেশ্বরী নদীর পাড়ে বিকাল ৫ টায় সংক্ষিপ্ত সমাবেশের ভিতর দিয়ে পদযাত্রা শুরু হয়ে প্রায় ৫ কি মি মিছিল করে শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা ভৈরব পাড়ে এক সমাবেশের ভিতর দিয়ে শেষ হয়। সমাবেশ দুটিতে সভাপতিত্ব করেন, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস। সমাবেশ পরিচালনা করেন, সংগঠনের সদস্য সচিব রাশেদ খান। বক্তব্য রাখেন, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক পরিবেশ ও নদী আন্দোলনের এই অঞ্চলের প্রধান সংগঠক কমরেড ইকবাল কবির জাহিদ, জিল্লুর রহমান ভিটু, এড মাহমুদ হাসান বুলু, আহসান উল্লাহ ময়না, এড আমিনুর রহমান হিরু, হাচিনুর রহমান, অনিল বিশ্বাস, এড আবু কায়েস প্রমুখ।
পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন, হারুন অর রশিদ, আবু হাসান, রুহুল আমিন, মুস্তাফিজুর রহমান কবির, শেখ আহমেদ নাসির শেফার্ড,,যোগেশ দত্ত, রিয়াদ রহমান, নওরোজ আলম খান চপল, সুজন দত্ত, শেখ আলাউদ্দিন, শরীফ আহমেদ বাপ্পি প্রমুখ।
ছবিঃ
১৬/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT