পরেশ দেবনাথ বিশেষ প্রতিনিধি।
"মানুষ বাঁচাও, দেশ বাঁচাও, মুক্তেশ্বরী নদীর মুক্তি চাই" এই দাবিতে আজ যশোরে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আদ দ্বীন হাসপাতাল সহ মুক্তেশ্বরীর মাঝে দখলদারদের উচ্ছেদ ও আইনের আওতায় আনা, উজানে ভৈরবের সাথে মুক্তেশ্বরীর সংযোগ দেওয়া এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে উজানে মাথাভাঙার সাথে ভৈরবের সংযোগ প্রদানে দাবিতে কর্মসূচি টি পালিত হয়।
সোমবার (১৫ জুন-২৬) বিকেলে যশোর মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে যশোর শহরের শহরতলী পুলেহাটের মুক্তেশ্বরী নদীর পাড়ে বিকাল ৫ টায় সংক্ষিপ্ত সমাবেশের ভিতর দিয়ে পদযাত্রা শুরু হয়ে প্রায় ৫ কি মি মিছিল করে শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা ভৈরব পাড়ে এক সমাবেশের ভিতর দিয়ে শেষ হয়। সমাবেশ দুটিতে সভাপতিত্ব করেন, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস। সমাবেশ পরিচালনা করেন, সংগঠনের সদস্য সচিব রাশেদ খান। বক্তব্য রাখেন, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক পরিবেশ ও নদী আন্দোলনের এই অঞ্চলের প্রধান সংগঠক কমরেড ইকবাল কবির জাহিদ, জিল্লুর রহমান ভিটু, এড মাহমুদ হাসান বুলু, আহসান উল্লাহ ময়না, এড আমিনুর রহমান হিরু, হাচিনুর রহমান, অনিল বিশ্বাস, এড আবু কায়েস প্রমুখ।
পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন, হারুন অর রশিদ, আবু হাসান, রুহুল আমিন, মুস্তাফিজুর রহমান কবির, শেখ আহমেদ নাসির শেফার্ড,,যোগেশ দত্ত, রিয়াদ রহমান, নওরোজ আলম খান চপল, সুজন দত্ত, শেখ আলাউদ্দিন, শরীফ আহমেদ বাপ্পি প্রমুখ।
ছবিঃ
১৬/০৬/২৬