1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল । কেসিসিতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন। বিলাইছড়িতে জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত। কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত।

যশোরের বেনাপোলে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক পরিচয়ের আটক ৪

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৩৭২ বার পঠিত

সাগর হোসেন: যশোরের বেনাপোলে বিভিন্ন ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে পল্লী টিভির সাংবাদিক পরিচয়দানকারী চার জনকে ১টি ক্যামেরা,১টি মাইক্রফোন ও ১টি মাইক্রোকার আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার(১৯ জুন) রাত ১০ টায় বেনাপোল বাজারের একটি ক্লিনিক থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, আটকরা হলেন, জীবনগরের আশতালাপাড়া গ্রামের সৌরব হোসেনের ছেলে শাহাজাত বেল্লাল(২৯), একই এলাকার আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন(২০),তারানিবাশ পশ্চিম পাড়া এলাকার করিমের ছেলে আলামিন বিশ^াস(২৬) ও দৌলতগঞ্জ এলাকার মিজানুর রহমানের ছেলে শিতল হোসেন(২০)।

বেনাপোল রজনী ক্লিনিকের ম্যানেজার আরাফাত ইসলাম সুইট জানায়, পল্লী টিভির ষ্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ে চার যুবক সাংবাদিক পরিচয়ে তাদের ক্লিনিকে আসে। পরে ভয়ভিতি দেখিয়ে দুই লাখ টাকা দাবী করে। এসময় তাদের আচারণ সন্দেহ জনক হওয়ায় পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) এসআই এইচ এম আব্দুল লতিফ জানান, অভিযোগ পেয়ে চাঁদাবাজির সত্যতা পাওয়ায় তাদের চার জনকে আটক করা হয়েছে। তারা গততিন দিন ধরে বেনাপোল ও যশোরের বিভিন্ন ক্লিনিকে ভয়ভিতী দেখিয়ে চাদা আদায় করছিল।তাদের ব্যবহৃত একটি মাইক্রবাস ও চাদাবাজির কিছু টাকা জব্দকরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT