1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

ময়মনসিংহে ট্রাক- পিকআপের মুখোমুখি সংঘর্ষ,নিহত -৩

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ২৫৪ বার পঠিত

সোনাই ডেক্স:ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় ভ্যানে থাকা তিন আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক তায়েজ উদ্দিন (৪২), তার সহকারী বাবুল মিয়া (৩৫) এবং ওই ভ্যানের আরোহী মাছ ব্যবসায়ী তাহের মিয়া (৪৪)। তাদের সবার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়।

ভালুকা থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, তাহের মিয়া ওই পিকআপভ্যানে করে মাছ নিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোরে ঢাকাগামী একটি ট্রাকের পিছনে গিয়ে পিকআপ ভ্যানটি সজোরে ধাক্কা খায়।

সংঘর্ষে পিকআপ ভ্যানের সামনে অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT