1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

মানুষ গড়ার কারিগর- সাহিত্য

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৮৮৭ বার পঠিত

মানুষ গড়ার কারিগর
(প্রয়াত শ্রদ্ধাভাজন দেলোয়ার হোসেন পন্ডিত স্যারের স্মৃতির উদ্দেশ্যে)

– মাসুদুল ইসলাম

এই যে মিয়া-মশাই সবে আছো যত পুরোনো সব ছাত্র
এই মুহূর্তে ফিরে পেলাম আবেগপূর্ণ দারুণ স্মৃতি মাত্র।
ছোট্টবেলায় পাঠ নিয়েছি পেয়েছি যত আদর অকৃপন
দেলোয়ার হোসেন পন্ডিত নামে স্যার ছিলেন একজন।

ছাত্র পড়াতেন ছাত্র শুধাতেন এলাকারও মুরুব্বি তিনি
শতবর্ষ গড়িয়ে গেলেও আমরা তাঁহারে ভালোই চিনি।

বয়স যত বেড়েছে স্যারের বেড়েছে তাঁর দেহের সৌন্দর্য
পড়াতেন তিনি ভূগোল ইতিহাস রাজা চন্দ্র গুপ্ত মৌর্য।

এই স্যারের কণ্ঠ ছিল শ্রুতিমধুর ভাষা ছিল সাবলীল
জল গড়িয়ে পড়তো চোখে-
শুনতাম যখন কুরবানির কাহিনী নবী ইব্রাহিম খলিল।

স্যার ছিলেন হস্তলিপিতে সিদ্ধহস্ত স্বাক্ষর করতেন যখন
পাকা সইয়ের সৌন্দর্য দেখে অবাক হতাম তখন।
শিক্ষক ছিলেন ঐতিহ্যবাহী গান্ধাইলের প্রাথমিক স্কুলে
মনন-মগজ পোক্ত হতো-
প্রবীণ দক্ষ দেলোয়ার পন্ডিত স্যার ছিলেন তার মুলে।

শিক্ষক তিনি ছাত্র-ছাত্রীর শিক্ষক তাদের মা-বাবার
সবার ওপরে সম্মান স্যারের শ্রদ্ধাও পেতেন সবার।

আরবি-পার্সি ভাষা জানতেন- জানতেন ইংলিশ সংস্কৃত
পাঠদানে তাঁর যাদুর মন্ত্রে মুগ্ধ হতাম- হতাম সবে প্রীত।

নিবাস স্যারের রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রাম
সিরাজগঞ্জ-কাজিপুরের সকল মানুষ জানতেন তাঁর নাম।
কত শিক্ষার্থী বড় হয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বাবু
বয়স কিন্তু করতে পারেনি স্যারকে কখনও কাবু।

ক্যাপ্টেন মনসুর প্রধানমন্ত্রী বাল্যবন্ধু এ প্রবীণ শিক্ষকের
এলাকায় এলে সম্মান দিতেন- মান্য করতেন মর্যাদা শিক্ষকের।

বিনম্র শ্রদ্ধা জানাই স্যারের পবিত্র স্মৃতির প্রতি
মানবিকতার মুল্যবোধে তাঁর আদর্শের প্রতি নতি।
কত বছর অতীত হয়েছে- স্যার চলে গেছেন পরপারে
সবাই মোরা দোয়া করি-আল্লাহ যেন জান্নাতে দেন তাঁরে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT