1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা।

মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মত বিনিময় সভা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ২১৪ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে ১১৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উৎসবমুখর পরিবেশে পালন করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশের আয়োজনে হল রুমে অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, পুলিশ পরির্দশক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ, ট্রাফিক জোনের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান আপন মিয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক লিটন রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার, সাধারণ সম্পাদক দুলাল মোদক, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, শংকর পাল, আইয়ুব খান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দেব রায় রাজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য নারায়ণ কর্মকার, পরিমল দেব, দিলিপ দেব প্রমুখ।

মতবিনিময় সভায় মাধবপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT