1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া । কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান। কেশবপুরে বর্ষবরণ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উৎযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২।

মাধবপুরে নয়াপাড়া উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ১৬৮ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:শান্তিপূর্ন ভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের ভোট গ্রহন চলছে। সকাল নয়টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহন। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীরের কনিষ্ট ভাই সতন্ত্রপ্রার্থী সৈয়দ মোঃ জাবেদ, উপজেলা আওয়ামীলীগের সাংঘঠনিক আওয়ামী লীগের দলীয় প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম, আওয়ামী লীগের সহ সভাপতি বিদ্রোহী প্রার্থী মহিউজ্জামন হারুন ও সতন্ত্রপ্রার্থী আদম খাঁ প্রার্থী রয়েছেন।

সকাল নয়টা থেকে বেলা ১টা পর্যন্ত চারটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটাদের উপস্থিতি একেবারে কম। ভোটাররা জানান শান্তিপূর্ন ভাবে চলছে ভোট গ্রহন।

প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃংখলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারী। কেন্দ্রে কেন্দ্রে গতকাল রাত থেকেই অবস্থান করছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

সকাল ১০টায় নয়াপাড়া সৈয়দ সাঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সতন্ত্র প্রার্থী আদম খাঁ অভিযোগ করে বলেন রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অপর প্রার্থী সৈয়দ মোঃ জাবেদ হুমকি দিয়ে বলেছে যে কোন মহুর্তে সে পাস করেতে হবে। এ জন্য প্রসাশনের দৃষ্টি আকর্ষন করেছেন তিনি।

এ অভিযোগ অস্বীকার করে সৈয়দ মোঃ জাবেদ বলেন আমাদের পরিবারকে জনগন ভালবাসে। তাই আমার মরহুম ভাই টানা সাতবারে চেয়ারম্যন ছিল। এবারো জনগন আমার পক্ষে রয়েছে। এ জন্য অন্যপ্রার্থীরা ইষ্যান্তি হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ করছে।

উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ওই ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে ৫৬টি ভোট কক্ষে ভোট গ্রহন চলছে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ২৬৭। এর মধ্যে নারী ভোটর রয়েছে ১০ হাজার ৭৭২।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জান বলেন, ভোট কেন্দ্রে কিংবা তার বাহিরে কেউ যাদি গোলযোগ সৃষ্টি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশের বেশ কয়েকটি মোবাইল টিম নির্বাচনের ভোট কেন্দ্রের আশেপাশে টহলে নিয়োজিত থাকবে। সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীরের মৃত্যুতে এ পদটি শূন্য হয়। এবং ২২ সেপ্টেম্বের নির্বাচন অফিস তফসিল ঘোষনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT