1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

মাধবপুরে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ২১১ বার পঠিত
কৃষকের হাতে সার ও বীজ তোলে দেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শুক্রবার সকাল ১১টায় মাধবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ কর্তৃক আয়োজিত খরিপ-১/২০১৯-২০ মৌসুমে উফশি আমন প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৬শ কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়। প্রতি কৃষক ৫ কেজি বীজ ও ২৫ কেজি সার বিনামূল্যে পেয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড. মাহববু আলী এমপি। স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান ও আরিফুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ। বক্তব্য রাখেন কৃষানী নাসিমা বেগম। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ গোলাম সারুয়ার ভূঁইয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT