1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

মাদককারবারীদের ৭ দিনের আল্টিমেটাম দিলেন সাধারন সম্পাদক মোরশেদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯৫ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি: 

আগামী ৭ দিনের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কঠিন আল্টিমেটাম দিয়েছেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম মোশেদ। 

গত শনিবার (৬ জুন) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের স্কুল মাঠর মাদক মুক্ত সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বর্তমানে ‘মাদক’ তরুণ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এলাকায় যারা মাদকের সাথে যুক্ত আছেন তারা যদি আগামী ৭দিনের মধ্যে মাদককারবারী বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করবো। গ্রামে তরুণ ও যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। মাদকাসক্তদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিবো আমরা।

সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম এর নেতৃত্বে সরিষাবাড়ীতে কোন মাদক কারবারীদের ছাড় দেওয়া হবে না। এই উপজেলা মাদক মুক্ত সরিষাবাড়ী হিসেবে গড়ে উঠবে।’

এ সময় আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান রুবেল, যুবদলের সহ-সভাপতি সোহেল রানা, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তি ও কয়েক গ্রামের শতাধিক সচেতন মানুষ। আলোচনা সভায় পর্যায়ক্রমে সকলেই মাদক প্রতিরোধে নানা বিষয়ে আলোচনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT