স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
আগামী ৭ দিনের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কঠিন আল্টিমেটাম দিয়েছেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম মোশেদ।
গত শনিবার (৬ জুন) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের স্কুল মাঠর মাদক মুক্ত সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বর্তমানে 'মাদক' তরুণ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এলাকায় যারা মাদকের সাথে যুক্ত আছেন তারা যদি আগামী ৭দিনের মধ্যে মাদককারবারী বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করবো। গ্রামে তরুণ ও যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। মাদকাসক্তদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিবো আমরা।
সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম এর নেতৃত্বে সরিষাবাড়ীতে কোন মাদক কারবারীদের ছাড় দেওয়া হবে না। এই উপজেলা মাদক মুক্ত সরিষাবাড়ী হিসেবে গড়ে উঠবে।’
এ সময় আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান রুবেল, যুবদলের সহ-সভাপতি সোহেল রানা, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তি ও কয়েক গ্রামের শতাধিক সচেতন মানুষ। আলোচনা সভায় পর্যায়ক্রমে সকলেই মাদক প্রতিরোধে নানা বিষয়ে আলোচনা করেন।