1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ বাংলাদেশে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ২২৫ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: কদিন আগে থেকেই শোনা যাচ্ছিল ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবে। আজ হঠাৎ করে পূর্ব ঘোষনা ছাড়াই ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।যদিও আজ পেঁয়াজ আমদানীর শেষ দিনে বেনাপোল বন্দরে খুলনার এক আমদানীকারকের ৮০ মেঃটন পেঁয়াজ আমদানী হয়েছে। বিকাল থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হবার খবর ছরিয়ে পড়াই বেনাপোলসহ যশোরের সব গুলো পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে।

বেনাপোলের একজন পেঁয়াজ আমদানীকারক জানান, বাংলাদেশের পেঁয়াজের বাজার নির্ভর করে ভারত থেকে পেঁয়াজ আমদানী উপর। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ায় বাজারে পেঁয়াজের মুল্য বেড়ে যাবে এবং এর দীর্ঘ মেয়াদী প্রভাব পড়বে ভোক্তাদের উপর। পেঁয়াজ আমদানী বন্ধের খবর পেয়ে বেনাপোল সহ যশোরে সর্বত্র ৫০ টাকার পেঁয়াজ আজ সন্ধ্যায় ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দোকানীরা জানান, আগামীকাল থেকে পেঁয়াজের বাজার মুল্য আরো বেড়ে যাবে। ভারত থেকে পেঁয়াজ আমদানীর বন্ধ হওয়ায় আগামীকাল থেকে ১শ টাকা দরে পেঁয়াজ কিনতে পাওয়া যাবে না।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেবে খবরটি আমদানীকারক ও সিএন্ডএফ এজেন্ট এর কাছ থেকে আগেই জেনেছিলাম। বাংলাদেশ ভারতের কাছ থেকে পেঁয়াজের একটি বড় আমদানীকারক।ভোক্তাদের চাহিদা একটি বড় অংশ ভারত থেকে আমদানী করা হয়। বেনাপোল দিয়ে প্রতিদিন প্রায় একশত মেট্রিকটন পেঁয়াজ আমদানী হয়। সেই হিসেবে গত ১ মাসে প্রায় আড়াই হাজার মেঃটন পেঁয়াজ আমদানী হয়েছে। বাংলাদেশের পেঁয়াজের বাজার ভারতের উপর নির্ভরশীল। পেঁয়াজ আমদানী বন্ধ হওয়ার কারনে বাজারে মুল্য বেড়ে যাবে এবং ভোক্তারাও ক্ষতিগ্রস্থ হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT