1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

বেনাপোল স্থলবন্দরে মজুরী বৃদ্ধির দাবীতে হ্যান্ডলিং শ্রমিক সংগঠনের মানববন্ধন পালিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৩১০ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডিলিং শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবীতে শনিবার ৪ই ডিসেম্বর সকাল ৯টার সময় বেনাপোল স্থলবন্দর কর্তৃৃপক্ষের অফিসের সামনে ২টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিপুল সংখ্যক শ্রমিকদের অংশ গ্রহনে বিশাল মানব বন্ধন পালন করা হয়েছে। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ এর সাধারণ সম্পাদক অহিদুুজ্জামান অহিদ।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ৮৯১ ইউনিয়নের সভাপতি মোঃ কলিমউল্লাহ,সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, সহঃ সাধারন সম্পাদক, মফিজুর রহমান ,ও হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ ইউনিয়নের সভাপতি মোঃ রাজু আহম্মেদ রাজু, সহ-সভাপতি আঃ রশিদ মল্লিক, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ, সাংগঠনিক সম্পাদক সাজজুল হোসেন,বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান অহিদ বলেন,মোংলা বন্দর, বুড়িমারী বন্দর, চিটাগাং বন্দর, সহ অন্যান্য বন্দর গুলোতে আমদানিকৃত মালামাল লোড আনলোডের জন্য শ্রমিকদের প্রতি মেঃটন ৩০ টাকা ৫৩ পয়সা চার্জ দেওয়া হয়, সেক্ষেত্রে বেনাপোল বন্দরের শ্রমিকেরা কেন এই চার্জ পাবে না, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে যশোর-১, শার্শা আসনের শেখ আফিল উদ্দিন এমপি আহ্বান জানিয়েছেন অন্যান্য বন্দরে চার্জের ন্যায় বেনাপোল বন্দরের শ্রমিকদের মজুরী ঠিক রেখে সেই চার্জ অনুযায়ী যেন দরপত্র আহ্বান করা হয়।কিন্তু স্থল বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান সে কথার মূল্যায়ন না করে নিম্ন দরে দরপত্র আহ্বান করেছেন।

বেনাপোলের সকল শ্রমিক ভাইদের পরিবারের কথা চিন্তা এই নিন্ম দরে দরপত্র প্রত্যাহার জানিয়ে ও অন্যান্য বন্দরে ন্যায় বেনাপোল বন্দরের শ্রমিকদের সর্বোচ্চ ন্যায্য মুল্যে মজুরী প্রদানে মানব বন্ধনের মাধ্যমে তিনি আহবান জানান। যদি তাদের এই দাবি পূরণ না হয় তবে আগামিতে আরো কর্মসুচি গ্রহন করা হবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT