1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্টযাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন করেন-এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ২৩১ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, এবারের বাজেট বিনিয়োগ বান্ধব ও ব্যবসা বান্ধব হয়েছে। দেশে যাতে বিনিয়োগ বেশী হয় সে জন্য শুল্কহার সমন্বয় করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা হবে, দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, যাত্রীদের জন্য ট্রলি দেয়ার ফলে যাত্রী হয়রানি কমবে, বহিরাগত দালালরা যাত্রীদের ব্যাগেজ টানাটানি করতে পারবে না।

তিনি আজ বোরবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে বন্দরের লিংক রোড ও প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্টযাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন শেষে এ কথা বলেন। এসময় তার সাথে ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এডমিন খন্দরকার আমিনুর রহমান, বেনাপোল বন্দরের পরিচালক প্রদ্যুত কান্তি রায়, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী, যশোর কাস্টমস এন্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার মো: শত্তকাত হোসেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, আলহাজ্ব নুরুজ্জামান, খাইরুজ্জামান মধু প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT