1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন।

বেনাপোল পৌরসভার শতভাগ মানুষ সুপেয় পানি পাবে —মেয়র লিটন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ২৪০ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনধিঃ
যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, বেনাপোল পৌরসভার সকল মানুষ দ্রুত পৌরসভার সুপেয় পানি পাবে। বেনাপোলে হাসপাতাল পৌরপার্ক বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে দ্রুত সময়ের মধ্যে। এখানে পাবলিক লাইব্রেরী ও সংগীত একাডেমি থাকবে। পৌর এলাকার ময়লা আবর্জনা দিয়ে জৈব সার তৈরীর জন্য সকল ব্যবস্থা ইতিমধ্যে গ্রহন করা হয়েছে। কথাগুলো বললেন তৃতীয় নগর পরিচালনা কমিটির উদ্যেগে দিঘিরপাড় এলাকায় উঠান বৈঠকে মেয়র আশরাফুল আলম লিটন।
বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প ইউজিপ -৩ এর আয়োজনে বেনাপোল পৌরসভার কমিশনার জুলেখা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি মেয়র লিটন বলেন, বেনাপোল পৌরসভা আজ দেশের প্রথম শ্রেনীর পৌরসভায় রুপ নিয়েছে। এ পৌরসভার উন্নতি করণ ও জনসাধারনের সেবার মান বাড়াতে যে সকল পদক্ষেপ প্রয়োজন তা নেওয়া হবে। পৌরসভার মানুষের প্রতি যতœবান ও জনসচেতনতা বাড়ানোর আহবান জানিয়ে তিনি এলাকবাসির সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, পৌর কাউন্সিলর রাশেদ আলী, পৌর সচিব রফিকুল ইসলাম, পৌর কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনি প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT