১৯/
শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা :
“রাজনীতিবিদদের প্রধান কাজ হলো জনগণের সেবা করা। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।
বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং পৌরসভার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল শুধু একটি পৌরসভা নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তনগরী। তাই এই পৌরসভাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। সুযোগ পেলে নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি ও নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, “আমি এমন একটি বেনাপোল পৌরসভা দেখতে চাই, যেখানে প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে নাগরিক সুবিধা পাবেন। উন্নয়নের সুফল যেন কোনো নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে—এটাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করে নয়, বরং জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা শুনেই উন্নয়নের পরিকল্পনা করতে হবে। রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতা নয়, জনসেবা ও মানুষের কল্যাণ নিশ্চিত করা।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মেয়র পদপ্রার্থীর কাছে তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি বেনাপোল পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি'র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি'র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ আব্বা কমিটির সদস্য জয়নুল আবেদীন লালটু বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।