1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সাধারন সম্পাদকের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে ৭ সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ২১২ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল ট্রাক মালিক সমিতি’র সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী’র বাড়িতে দুর্বৃত্তদের বোমা হামলার প্রতিবাদে বেনাপোল বন্দরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার(২২শে অক্টোবর) সকাল ১০টায় এই মানববন্ধন কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়। বিশাল বহরের এই মানববন্ধন বন্দর এলাকা ছাড়িয়ে বেনাপোল বাজার পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ জুড়ে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ৭টি সংগঠনগুলোর মধ্যে রয়েছে বেনাপোল কিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন, বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন, বেনাপোল চেকপোস্টে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, প্রাইভেট কার একতা সমিতি, বন্দর সকল প্রকার গার্ড, নৈশ গার্ড সহ সকল শ্রেণী-পেশার মানুষ। অপরদিকে সানরাইজ পাবলিক স্কুল দিঘীরপাড় বেনাপোল এর পক্ষ থেকেও একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নেতৃবৃন্দ অনতিবিলম্বে আজিম উদ্দিন গাজীর বাড়িতে বোমা নিক্ষেপকারী অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। মানববন্ধন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজে সর্বক্ষণ নিয়োজিত ছিল বেনাপোল পোর্ট থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT