1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বেনাপোলে “বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’’ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৬৬ বার পঠিত

মো: সাগর হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি : আলোকিত কাস্টমস-অলোকিত বাংলাদেশ এই শ্লোগানকে ধারন করে এবার বিশ্বব্যাংক অ্যাওয়ার্ড ও সনদ ২০১৯ অর্জন এবং আধুনিক কাস্টম হাউস বেনাপোল নির্মানের স্বীকৃতি সন্মামনা “বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত মঙ্গলবার বিকালে এই অ্যাওয়ার্ডে অধিক রাজস্ব প্রদান ও রাজস্ব আদায়ে প্রশংসনীয় উদ্যোগের কারনে মোট ৫ জন সিএন্ডএফ এজেন্টকে বছর সেরা ব্যবসায়ী হিসেবে ঘোষনা করা হয়। সেরা সিএন্ডএফ এজেন্টকে ক্রেস্ট ও সন্মাননা সনদ তুলে দেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী।

চলতি মাসের প্রথম দিকে বিশ্বব্যাংক বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরীকে দেশ সেরা কাস্টম কমিশনার হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করে।

বেনাপোল কাস্টমস এর অতিরিক্ত কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে রাজস্ব আহরনে স্বচ্ছতা বেনাপোল বন্দর উন্নয়নে ভুমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন কাস্টম এর যুগ্ম কমিশনার শহীদুল ইসলাম, যগ্ম কমিশনার শাকিলা পরভীন, ফেডারেশন অব কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সিনিয়র সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, নিটল টাটা মোটরস এর ডিজিএম, মোস্তাফিজুর রহমান সুমন, সেরা পুরস্কার পওয়া সিএন্ডএফ এজেন্টসরা হচ্ছে, মোসার্স শামছুর রহমান, মেসার্স খলিলুর রহমান, মেসার্স সারথী এন্টার প্রাইজ, ফয়সাল এন্টার প্রাইজ ও ইসলাম এন্ড সন্স।

বর্তমানে বেনাপোল কাস্টমস হাউসের জন্য ৫হাজার ৫’শ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT