1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া । কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান। কেশবপুরে বর্ষবরণ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উৎযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২। শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত।

বেনাপোলে উৎসাহ উদ্দীপনায় কাস্টমস্ দিবস পালিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ২৩০ বার পঠিত

মোঃ সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় শনিবার ২৬শে ডিসেম্বর সকাল ৯টার সময় বেনাপোলে ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে।বেনাপোল কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থী,এলাকার সাধারন মানুষের সমন্বয়ে বেনাপোল কাষ্টমস্ হাউজের কমিশার বেলাল হোসাইনের নের্তৃত্বে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কাস্টমস দিবসের অনুষ্ঠান শুরু হয়। র‌্যালিটি বেনাপোল কাস্টমস হাউস থেকে শুরু হয়ে বেনাপোল ছোট আঁচড়া মোড় প্রদক্ষিণ শেষে আবারও কাষ্টমস হাউসে এসে শেষ হয়। এবারের প্রতিপাদ্য হচ্ছে স্মাট বর্ডার ফর সিমলেস ট্রেড,ট্রাভেল এ্যান্ড ট্রান্সপোর্ট ৷

পরে বেলা ১১ টায় বেনাপোল কাস্টমস্ হাউজের কমিশনার বেলাল হোসাইনের পরিচালনায়, কমিশনার শওকাত হোসেন (কাস্টমস্ক এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর) এর সভাপতিত্বে ও বেনাপোল কাস্টমস্ হাউজের যুগ্ন কমিশনার শাকিলা পারভিনের সঞ্চালনায় বেনাপোল কাষ্টমস্ হাউজ ক্লাব মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে কাস্টমস্ কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথীর আসনে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা)আসনের জাতীয় সাংসদ শেখ আফিল উদ্দীন, বিশেষ অতিথী উপিস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) সাইফুল, ইসলাম, আব্দুল হক (চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয় স্ট্যারিং কমিটি এফবিসিসিআই) বেনাপোল কাস্টমস্ হাউজের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান,সাধারন সম্পাদক এনামুল হক লতা, সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক মহাসিন মিলন, যুগ্ন সাধারন সম্পাদক জামাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এনামুল হক মুকুল,বন্দর বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন,শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,
আমদানি-রপ্তানিকারকসহ বিশিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা।

প্রধান অতিথী শেখ আফিল উদ্দীন এমপি বক্তব্য বলেন কিভাবে ব্যবসায়ীদের হয়রানী বন্ধ করে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরন করা যায় সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে। বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের সকল জেলা ও অন্যান্য স্থল বন্দরের মতো বেনাপোল স্থলবন্দরে নজীরবিহীন উন্নয়ন করেছে৷এই উন্নয়নের অংশীদার হতে তিনি ব্যবসায়ীদের কর দিয়ে সরকার কে সহায়তা ও পাশাপাশি কাষ্টমস্ কর্মকর্তাদেরকে ব্যবসায়ীদের হয়রানী না করতে বলেন। মধ্যহ্নভোজের পর প্রথমার্ধের অনুষ্ঠান শেষ হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের পরিসমাপ্তি হবে।’….

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT